https://www.a1news24.com
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৯

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

সভাপতি এনামুল, সম্পাদক কাশেম

সিলেটের মেজরটিলা এলাকায় বসবাসরত কানাইঘাট উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত একমাত্র সংগঠন ‘কানাইঘাট অ্যাসোসিয়েশন, মেজরটিলা’-এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।বুধবার (১৩ মে) নগরীর মেজরটিলাস্থ মানারা রেস্টুরেন্টে আয়োজিত এক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো: এনামুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে আবুল কাশেম সুমন মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, সহ সভাপতি শামীম আহমদ, মো: ইয়াহইয়া,জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সুলেমান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত মাখন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান নাবিল,শিক্ষা ও সাহিত্য সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক সবুর উদ দৌলা, মিডিয়া সম্পাদক তাওহীদুল ইসলাম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান কামিল,সহ প্রচার সম্পাদক শাকের আহমদ,দপ্তর সম্পাদক আমিনুর রশীদ,আপ্যায়ন সম্পাদক আব্দুন নূর,আইন সম্পাদক অ্যাড. ওলিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম, ধর্ম সম্পাদক সিরাজ উদ্দিন এবং সম্মানিত সদস্য জাকারিয়া আল মামুন, বাহার উদ্দিন চৌধুরী, সুহেল আহমদ,কামাল উদ্দিন, আব্দুর রশীদ, লুৎফুর রহমান ও নজরুল ইসলাম।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর।সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি হাজী আলা উদ্দিন, হাজী নুরুল হক, হেলাল আহমদ, জাকারিয়া আল মামুন, কামাল আহমদ এবং শামীম আহমদসহ আরও অনেকে।সভায় বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সংগঠনটি মেজরটিলায় বসবাসরত কানাইঘাটবাসীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের সেতুবন্ধন হিসেবে কাজ করবে। বিজ্ঞপ্তি

আরো..