https://www.a1news24.com
২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৯

কাউনিয়ায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্য নিয়ে কাউনিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা রোববার অনুষ্ঠিত হয়।

উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াজিউর রহমান, সমাজ সেবক আব্দুল সালাম, ভোটার হালনাগাদ কর্মসূচী ২০২৫ এর সুপারভাইজার আব্দুল কুদ্দুছ বসুনিয়া, তথ্য সংগ্রহকারী শাহনাজ পারভীন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুজয় সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার সায়লা সাঈদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামছুজ্জামান আজাদ। আলোচনা সভার পূর্বে একটি বর্নাঢ্য র‌্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরো..