কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধ, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার দাবিতে র্যালী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখা। বাদ আছর উপজেলা মসজিদ হতে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। র্যালিতে উপস্থিত ছিলেন নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখা মোঃ আব্দুস সালাম মিয়া, শেখ নজরুল ইসলাম, নায়েবে আমির,বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা সাধারন সম্পাদক অ্যাঃ মোঃ ফারুক খান, শহিদবাগ ইউনিয়ন সভাপতি মোঃ এমদাদুল হক, বলাপাড়া ইউনিয়ন সভাপতি মাওঃ আব্দুল জব্বার, সাধারন সম্পাদক আব্দুর রহিম সহ বিভিন্ন ইউনিয়ন এর নেতাকর্মী।
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ভোর ৫:৩০