https://www.a1news24.com
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৩

কাউনিয়ায় টেপামধুপুরে জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় জামায়াতে ইসলামী টেপামধুপুর ইউনিয়ন কর্মী সভা রোববার রাতে টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। টেপামধুপুর ইউনিয়ন শাখার আয়োজনেকর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমীর মাওলানা এটিএম আযম খান। জামায়েত ইসলামী টেপামধুপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস ছালাম সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সালাম মিয়া, নায়েবে আমীর মাওলানা মোঃ শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলুল রহমান ফারুক প্রমূখ। এ সময় বক্তারা আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে নেতা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আরো..