https://www.a1news24.com
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৬

কাউনিয়ায় জাতীয় যুব দিবস পালন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ প্রতিপাদ্য নিয়ে কাউনিয়ায় মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মাধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা উপজেলা কনফারেন্স রুমে উপজেলা যুব উন্নয়ন অফিসার সামসুজ্জামান আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার তানিয়া আকতার, প্রাণী সম্পদ কর্মকর্তা আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল হক প্রমূখ। অনুষ্ঠানে যুব ঋনের চেক, সনদপত্র, ক্রেষ্ট ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আরো..