কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট্য ব্যবসায়ী আহাম্মদ আলী (৫৮)। গত মঙ্গলবার বিকালে কিডনি জনিত কারনে প্রাইম হাসপাতাল রংপুরে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)।
তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরন লস্কর গ্রামে মৃত রুস্তম আলীর বড় পুত্র। আহাম্মদ আলী ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতির পরিচালক ও বিশিষ্ট্য কাপর ও ঠিকাদার ব্যবসায়ী, এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। বুধবার সকালে নিজ বাড়ির উঠানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সুধীসহ এলাকার শতশত মানুষ অংশ গ্রহন করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়। তিনি ১ স্ত্রী ১ পুত্র সহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকবাসীসহ ব্যবসায়ী সমাজ গভীর ভাবে শোকাহত। তার মৃত্যুতে ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিঃ এর সম্পাদক সারওয়ার আলম মুকুল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।