https://www.a1news24.com
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫১

কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ আরিফা ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে কাউনিয়ায় হতদরিদ্র হিন্দু সম্প্রদায়ে শতাধিক মানুষের মাঝে মঙ্গলবার বিকালে বস্ত্র বিতরণ করা হয়েছে।কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় গোপালগঞ্জ মন্দ্রির মাঠে বস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট্য শিল্পপতি মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। কেন্দ্রীয় মন্দিরের সভাপতি নির্মল চন্দ্রের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্দিরের সাধারন সম্পাদক বিপ্লব কুমার গোম্বামী সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আনোয়ার হোসেন, মন্দ্রীর কমিটির সহ সভাপতি গোপাল চন্দ্র, সদস্য জগদিশ চন্দ্র সিংহ, বিপ্লব সিংহ, জহরলাল রবিদাস প্রমূখ। আলোচনা শেষে বস্ত্র বিতরণ করেন আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট্য শিল্পপতি মোঃ আতাউর রহমান।

আরো..