Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
কাউখালীতে গলায় রশি দিয়ে জেলেরবআত্মহত্যা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

কাউখালীতে গলায় রশি দিয়ে জেলেরবআত্মহত্যা

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা:পিরোজপুরের কাউখালী উপজেলায় ছৈলা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. হানিফ খান এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১মে ) দুপুরে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের উত্তর সুবিদপুর গ্রামের নদীর পারে একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। মো. হানিফ খান (২৭) একই এলাকার মো. হোসেন খানের ছেলে।

স্থানীয়রা জানান,সোমবার দুপুরে হানিফ মোবাইল ফোনে শ্বশুর বাড়িতে তার স্ত্রীকে ফোন দেয়। ফোনে হানিফের সাথে স্ত্রীর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হানিফ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে নিহতের পরিবার তাকে খোঁজ খুজির এক পর্যায়ে বাড়ির কাছে নদীর পারে গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পায়।

স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানায়, ছৈলা গাছের ডালে গলায় দড়ি পেঁচানো মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে কাউখালী থানায় নিয়ে যায়।

কাউখালী থানার ওসি(তদন্ত) মো. এবাদ আলী মোল্লা বলেন, স্থানীয়রা গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা যায়। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

আরো..