কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবী মোঃ জাকির হোসেন (৬৫) মারা গেছেন। রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাকির হোসেন ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংগ্রাম কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ উদ্দিন মিঞার একমাত্র ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কাউখালী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) সকাল ৯টায় কাউখালীর দাশেরকাঠী গ্রামের বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।