https://www.a1news24.com
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০১

কলকাতায় অগ্নিকান্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের মৃতদেহ দেশে ফিরেছে

রেবতি’র মৃতদেহ ভারতে সৎকার

নিজস্ব প্রতিনিধি: ভারতের কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকান্ডে নিহত দুইজেনর মধ্যে আলিমুজ্জামান সাজুর মৃতদেহ (৪৫) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। তবে নিহত রেবতি সরকারের মৃতদেহ ভারতে সৎকার করা হয়েছে বলে জানা গেছে।

গত ১৯ আগস্ট বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কলতায় একটি হোটেলে অগ্নিকান্ডে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত. ইউনুস সরদারের ছেলে আলিমুজ্জামান সাজু (৪৫) ও তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী রেবতী সরকার (৩৭) নিহত হয়।

তারা উভয়ই চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ওঠেন। রাতে ওই হোটেলে অগ্নিকান্ডে বাংলাদেশী ৭ জন নিহত হন। তাদের মধ্যে দুইজন সাতক্ষীরার। দুইদিন আইনী প্রক্রিয়া শেষে তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তার করা হয়। এরমধ্যে আলিমুজ্জামান সাজুর মৃতদেহ দুপুরে দেশে প্রবেশ করেছে।

রেবতি সরকারের দেবর সঞ্জয় সরকার জানান, তার ছেলে মেয়ে ভারতে অবস্থান করায় সেখানে তার মৃতদেহ সৎকার করা হয়েছে। ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব বালা জানান, দুপুর ১২ টার পর সাজুর মৃতদেহ তারা গ্রহণ করেছেন এবং পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এদিকে তার বাড়িতে জানাযা এবং দাফনের সব প্রস্তুতি সেরে রেখেছেন নিহতের পরিবার।

আরো..