https://www.a1news24.com
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৬

কপিলমুনিতে পেট্রোল ও ডিজেল ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক পেট্রোল ও ডিজেল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ ফজলে রাব্বী।

অভিযানকালে সরকারি নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে ডিজেল ও পেট্রোল বিক্রয়ের অপরাধে ধনঞ্জয় সাধুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন কপিলমুনি ভূমি অফিসের তহশিলদার কৃষ্ণপদ দাশ, ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ জিয়াদুল্লাহ, মোঃ নাজমুল হোসেন লিটুসহ কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারের পেট্রোল ও ডিজেল ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য সর্তক বার্তা প্রদান করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে জানানো হয়েছে।

আরো..