নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কৃতি সন্তান আব্দুল বারী উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত, নেছার আলী মোড়লের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত ২৮ আগস্ট জন প্রশাসন মন্ত্রণালয় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) হিসেবে যোগদান করেন।
আব্দুল বারী খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মেরিন বায়োলজি বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করে ২৪ তম বিসিএস (মৎস্য) কাড্যারে উপজেলা মৎস্য অফিসার হিসেবে ০২ জুলাই ২০০৫ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় চাকুরি জীবন শুরু করেন। এরপর দেশের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে সততা ও সুনামের সাথে চাকুরি করছেন।
উপ-সচিব আব্দুল বারী কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কলারোয়া উপজেলা সংবাদদাতা শামসুর রহমান লালটু’র চাচাতো ভাই।