https://www.a1news24.com
৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৬

আমিনবাজারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় কয়েকজন মিলে তাকে পিটিয়ে মেরে ফেলে। তিনি এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি। এঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সাভার থানার আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।

স্থানীয়রা তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আলতাফকে হোসেনকে মৃত ঘোষণা করেন।

আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে।তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজার এলাকায় থাকতেন।

আরো..