নিজস্ব প্রতিবেদক: স্বার্থহীন সেবার মাধ্যমে সমাজ গঠনের পরিকল্পনা ও লক্ষ্যকে সামনে রেখে ‘আমরাই বাংলাদেশ’ সংগঠনের ২য় বার্ষিকী উপলক্ষে শুক্রবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যাত্রাবাড়ী থানার মীরহাজির বাগ এলাকায়।
সংগঠনটির সভাপতি একরামুল হক তমাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মো. মোবারক হোসেন।
আলোচনা সভায় বক্তারা স্বার্থহীনভাবে মানুষের পাশে দাঁড়ানো, মানবিক মূল্যবোধ বিকাশ এবং সমাজের সার্বিক উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমূলক যুব সমাজ গড়ে তোলা সম্ভব। এছাড়াও কাফন সেবা নামে সুলভ মুল্যে দাফনের কাপড় বিক্রির ঘোষণা করা হয় ।
এ সময় এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সভায় ‘আমরাই বাংলাদেশ’ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনটি স্বার্থহীন সেবার মাধ্যমে মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।