https://www.a1news24.com
,

বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিরামপুর পৌর প্রশাসকের জাল স্বাক্ষরে নাগরিকত্ব সনদ তৈরি করে ভোটার হতে যাওয়ার ঘটনায় দুইজন আটক হয়েছে। থানায় মামলার পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

জানা গেছে, মুন্সিগঞ্জের লৌহজং থেকে মুহিন হোসেন বোরহান নামে এক যুবক বিরামপুর নির্বাচন অফিসে এসে বিরামপুরের ঠিকানা ব্যবহার করে জাল নাগরিকত্ব সনদ দিয়ে বৃহস্পতিবার বিকেলে ভোটার হতে যান। তার দাখিলকৃত নাগরিকত্ব সনদে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিরামপুর পৌর প্রশাসক মোছাঃ তানজিনা খাতুনের স্বাক্ষরটি জাল সন্দেহে মুহিনের পিতা মনির হোসেনকে (৫২) আটক করা হয়। মনির হোসেনের স্বীকারোক্তি মতে জাল সনদ তৈরিকারক বিরামপুর নতুন বাজার সুমন কম্পিউটারের স্বত্বাধিকারী সাইদুর জামান সুমনকে (৩৮) তলব করে তাকেও আটক করা হয়। এঘটনায় বিরামপুর পৌরসভার নি¤œমান সহকারী কাম মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর রিয়াজুল ইসলাম বাদি হয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা করেছেন। স্বাক্ষর জাল জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে জাল সনদকে আসল হিসেবে ব্যবহার করার অভিযোগে মামলার পর সুমনের দোকানের ব্যবহৃত কম্পিউটার ও স্ক্যানার জব্দ করা হয়েছে।

বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিরামপুর পৌর প্রশাসকের জাল স্বাক্ষরে নাগরিকত্ব সনদ তৈরি সংক্রান্ত মামলায় আটক দুই ব্যক্তিকে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো..