https://www.a1news24.com
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৪

আদিতমারীতে ডিসি এসপির গাড়ি ভাঙচুর করলো জনতা

মোস্তাফিজুর রহমান স্টাফ রিপোর্টার লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলিমারী এলাকায় নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী নামে সাত বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশে একটি ভুট্টা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোববার বিকেল থেকে হঠাৎ নন্দিনীকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। সকালেও অনুরুপ ভাবে খোঁজে বের তার পরিবার ও স্থানীয়রা। এক পর্যায়ে তার বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। এরপর নরম মাটির ওই গর্ত খুড়ে নন্দিনীর বস্তা বন্দি লাশ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক জানান,, খবর পেয়ে ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতকদের গ্রেপ্তার ও হত্যার কারন অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

 

আরো..