https://www.a1news24.com
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৭

International GCSE পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১০০-এর বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে ইংরেজি মাধ্যম শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক GCSE পদার্থবিজ্ঞান (Physics) ও জীববিজ্ঞান (Biology) বিষয়ে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে OxfordAQA। ঢাকার হোটেল সারিনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ইংরেজি মাধ্যম স্কুলের ১০০-এর বেশি শিক্ষক অংশগ্রহণ করেন।প্রেস বিজ্ঞপ্তি

OxfordAQA-এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে International GCSE Physics-এর Chief Examiner Roger Wood এবং International GCSE Biology-এর Chair of Examiners Michelle Oldfield প্রশিক্ষক হিসেবে অংশ নেন। তাঁরা International GCSE পর্যায়ে কার্যকর পাঠদান কৌশল, মূল্যায়ন পদ্ধতি এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও কার্যকর করার বিভিন্ন পদ্ধতি নিয়ে শিক্ষকদের সঙ্গে কাজ করেন।

প্রশিক্ষণের মাধ্যমে OxfordAQA International GCSE Physics ও Biology-এর পাঠদান ও মূল্যায়ন সম্পর্কে শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষতা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন OxfordAQA-এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা।

অনুষ্ঠানে শাহিন রেজা বলেন, “শিক্ষকদের সহায়তা করা এবং বাংলাদেশে ইংরেজি মাধ্যম শিক্ষার মানের ধারাবাহিক উন্নয়নে অবদান রাখা OxfordAQA-এর অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষকদের প্রয়োজনীয় শিক্ষা-উপকরণ, প্রশিক্ষণ ও আত্মবিশ্বাস প্রদানের মাধ্যমে তাঁদের সক্ষমতা আরও শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সম্ভাবনা বিকাশে সহায়তা করাই আমাদের লক্ষ্য। OxfordAQA-এর পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্যের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতেও আমরা শিক্ষকদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”

OxfordAQA জানিয়েছে, বাংলাদেশে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও সম্প্রসারিত হচ্ছে। এর অংশ হিসেবে আগামী মাসগুলোতে বিভিন্ন বিষয়ের ওপর আরও ধারাবাহিক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে। এসব প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকদের OxfordAQA-এর international curriculum পাঠদানের ক্ষেত্রে জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা ও মূল্যায়ন ব্যবস্থার সঙ্গে শিক্ষকদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করার ক্ষেত্রেও এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

OxfordAQA সম্পর্কে OxfordAQA হলো Oxford University Press, যা University of Oxford-এর একটি বিভাগ, এবং AQA-এর অংশীদারিত্বে প্রতিষ্ঠিত একটি international curriculum ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। AQA যুক্তরাজ্যের GCSE এবং A-level-এর বৃহত্তম পরীক্ষা বোর্ড। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য OxfordAQA আন্তর্জাতিক মানের পরীক্ষা পরিচালনা করে।

আরো..