প্রেস বিজ্ঞপ্তিঃ বিবর্তনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিতঃ ১৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ঘোষণা
প্রেস বিজ্ঞপ্তিঃ আজ ২৭শে নভেম্বর ২০২৬ বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এই দেশে যেকোন আন্দোলন ও সংগ্রামে এক ও অভিন্ন ভূমিকা পালন রেখেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। দেশের জাতীয় সম্পদ ও পরিবেশ রক্ষার আন্দোলনসহ শোষণ-নির্যাতন-হত্যা, স্বৈরাচার-সাম্প্রদায়িকতাবিরোধী এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সকল গণতান্ত্রিক সংগ্রামে সক্রিয় থেকে নির্মাণ করেছে মঞ্চনাটক, পথনাটক ও গণসংগীত। জুলাই গণঅভ্যুত্থানেও লেখক, শিল্পী, কবি ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে আয়োজিত কারফিউ ভেঙে সমাবেশ, গানের মিছিল এবং দ্রোহযাত্রা সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আজকের সম্মেলনের কার্যক্রম দুইটি অংশে পরিচালিত হয়েছে। প্রথম অংশের কার্যক্রম অর্থাৎ কাউন্সিল অধিবেশন সকাল ১০টায় ডাকসু ক্যাফেটেরিয়াতে শুরু হয়। এই অধিবেশনের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এস এম কামাল উদ্দীন। এই অধিবেশনে বিবর্তনের বন্ধুরা গান পরিবেশন করেন এবং ঘোষণাপত্র, গঠনতন্ত্র, বিগত বছরের রাজনৈতিক ও অর্থনৈতিক রিপোর্ট নিয়ে আলোচনা করেছে। কাউন্সিল অধিবেশন থেকে ৩টি পদ ফাঁকা রেখে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়৷
নবগঠিত কমিটির সদস্যরা হলেন:
- সভাপতি: এস এম কামাল উদ্দীন
- সহ সভাপতি: মফিজুর রহমান লালটু এবং অধ্যাপক আখতারাজ্জুমান
- সাধারণ সম্পাদক: আমিরুন নূজহাত মনীষা
- সহ সাধারণ সম্পাদক: আব্দুল আজিজ
- সাংগঠনিক সম্পাদক: তানিয়াহ মাহমুদা তিন্নী
- অর্থ সম্পাদক: হিরা অনিন্দিতা স্বতী
- দপ্তর সম্পাদক: মেহেদী হাসান
- প্রচার সম্পাদক: মারজিয়া প্রভা
- সদস্য:
চম্পাবতী এন মারাক
আশিকুর রহমান
ফারহানা বহ্নি
সাকিব হোসেন রনি
মহিউদ্দিন ছড়া
সম্মেলনের দ্বিতীয় অংশে বিকাল ৪টায় টিএসসির সড়কদ্বীপে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে বক্তব্য, সংগীত, মূকাভিনয় এবং আবৃত্তি পরিবেশনা করা হয়। বক্তব্য প্রদান করেন চিত্রশিল্পী এবং বিবর্তনের প্রাক্তন সদস্য দিলরুবা পাপিয়া, গণতান্ত্রিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রেসিডেন্ট ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নির্বাহী সদস্য জাকির হোসেন, বিবর্তন নবগঠঠিত কমিটির সভাপতি এস এম কামাল উদ্দিন, সহ সভাপতি মফিজুর রহমান লাল্টু এবং অধ্যাপক আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক আমীরুন নূজহাত মনীষা। সঞ্চালনা করেছেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক তানিয়াহ মাহমুদা তিন্নী। সংগীত পরিবেশনা করেছেন বিবর্তনের ফুলবাড়ির সংগঠক এবং উন্মুক্ত কয়লাখনি বিরোধী আন্দোলনের সাংস্কৃতিক যোদ্ধা খাদেমুল ইসলাম, আজমিরি আজিজ ভাষা এবং শুভজিৎ। মূকাভিনয় পরিবেশনা করেছেন ম. আবু হারুন টিটো এবং কবিতা আবৃত্তি করেছেন কবি হাসান ফকরী, মনজুর শামস এবং গোলাম শফিক।