https://www.a1news24.com
,

বাগেরহাটে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

স্টাফ রিপোটার,বাগেরহাট:“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে একই স্থানে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মাহবুবা। আলোচনা সভায় প্রধান অতিথি শেখ মনজুরুল হক রাহাদ বলেন, “দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী করে গড়ে তুলতে হবে। খামারিদের সব ধরনের সমস্যা সমাধানে সরকার পাশে আছে।”

জেলা প্রশাসক গোলাম মো.বাতেন বলেন, “নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”সভায় আরও বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহেব আলী, লুৎফর রহমান এবং খামারি আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে রয়েছে, আজ মঙ্গলবার প্রাণিসম্পদ প্রদর্শনী এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা। শুক্রবার গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্প, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, কৃমিনাশক বিতরণ এবং ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা। শনিবার স্কুল ফিডিং কর্মসূচি, আলোচনা সভা, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরো..