কাউখালী(পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে কাউখালী মহিলা পরিষদ ।
ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন-উপজেলা মহিলা পরিষদের সংগঠনের সহসাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের সহকারী অধ্যাপক কুমকুম ভট্টাচার্য। সম্মেলনেঅন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি জাহানুর বেগম এবং নারী নেত্রী মাহফুজা খাতুন, পদ্মরানী দত্ত, শামীম আরা, শিউলি কর্মকার, প্রভাবতী রানী, রেক্সোনাসহ মহিলা পরিষদের নেতৃবৃন্দ।