https://www.a1news24.com
,

বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধে নির্মাণের ভ্যানরিকশা প্রচারাভিযান

বাগেরহাট প্রতিনিধি: নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের রামপাল উপজেলা সদর ও গৌরম্ভা ইউনিয়নে ব্যতিক্রমী ভ্যানরিকশা প্রচারাভিযান করেছে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রামপাল উপজেলা পরিষদ চত্বর থেকে প্রচারাভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। একই সময়ে গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সামনে থেকে অপর প্রচারাভিযানের উদ্বোধন করেন খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক মুজিবর হোসেন জোয়ারদার।

প্রচারাভিযানের অংশ হিসেবে বিভিন্ন বাজার ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ এবং ছয়টি স্থানে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে নারী নির্যাতন প্রতিরোধ, সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি সহায়তা এবং জেন্ডারভিত্তিক সহিংসতার ঘটনা সংগ্রহের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

এ সময় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানাসহ দুই ইউনিয়নের নাগরিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‘নাগরিক’ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রচারাভিযানে সহযোগিতা করেছে জিএফএ কনসাল্টিং গ্রুপ, মানুষের জন্য ফাউন্ডেশন ও উই ক্যান। উল্লেখ্য, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী পালিত হয়।

আরো..