https://www.a1news24.com
,

কাউখালীতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে। নাগরিক উদ্যোগের আয়োজনে বুধবার(২৫নভেম্বর) সকালে বাসস্ট্যান্ডে রোডে মানববন্ধ অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার মহসিন মিয়া, শামীমা আক্তার, শহীদুল আলম বাদল, সাংবাদিক নুরুজ্জামান খোকন, ইকাবাল হোসেন,লাইজু হালিম,তানিয়া আক্তার, কাজী রুমি, শাহীনা আক্তার প্রমুখ। বক্তারা, নারীর নিরাপদ জীবন বির্নিমাণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনের প্রতি জোর দাবি জানান।

আরো..