https://www.a1news24.com
,

রাজাপুর মাদকাসক্ত আটক, ৩ পিস ইয়াবাসহ সরঞ্জাম উদ্ধার

মোঃ অহিদ সাইফুল: রাজাপুর গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি মৃত কুদ্দুস গাজীর বসতঘরে গতরাত ৯.৪৫মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বিশেষ অভিযানে মাদকাসক্ত সাকিব গাজীকে আটক করে এবং তার কাছ থেকে ৩পিস ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে। সাকিব মৃত কুদ্দুস গাজীর ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত সাকিব গাজী অভিযুক্তকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদক নির্মূলে সচেতন মহলের সহযোগিতা ও তথ্য দিয়ে সহায়তা করতে বিশেষ ভূমিকা রাখতে আহ্বান জানান।

আরো..