https://www.a1news24.com
,

শ্রীপুরে মজুরির দাবিতে মহাসড়কে অবরোধ, পুলিশের টিয়ারশেল ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ

টি.আই সানি শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুরের শিল্পাঞ্চল। সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এত মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত আড়াই ঘন্টা মহাসড়কের বাঘের বাজার থেকে গড়গড়ীয়া মাস্টারবাড়ী পর্যন্ত পুলিশ-শ্রমিক সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে বিক্ষোভ অব্যাহত থাকলে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়।

শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী, নতুন বাজার, বাঘের বাজার ও ভবানীপুরসহ বিভিন্ন এলাকায়ও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে। কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে উৎপাদন ফ্লোরে অবস্থান নিলে কর্তৃপক্ষ ছুটি দিতে বাধ্য হয়। শ্রমিক অসন্তোষের প্রভাবে ৭টি পোশাক কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুরিশ, বিজিবি এবং আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শ্রীপুরের নতুন বাজার এলাকার এস এম নীট ওয়্যার কারখানা, বাঘের বাজার গোল্ডেন রিফিট গার্মেন্টস, জেএল ফ্যাশন পোশাক কারখানা, ভবনীপুর এলাকার ফকিরা গার্মেন্টস, সিলকেন এন্ড সুইং কারখানা, গড়গড়িয়া নতুন বাজার এলাকার এসরোটেক্স, শ্রীপুর পৌরসভার আসাপাডা এলাকার মেঘনা গ্রুপের সাবলাইন গ্রীনটেক্স কারখানা সকাল ১০ টার পর থেকে ধারাবাহিকভাবে ছুটি ঘোষনা করেছে ওইসব কারখানা কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুপুরের পর থেকে পরিস্থিতি শান্ত এবং স্বাভবিক অছে। গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিএমপি পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্য মোতায়ের রয়েছে।

আরো..