https://www.a1news24.com
,

পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৮১ জন ভোটারের মধ্যে ২৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির ৯ টি পদের মধ্যে সভাপতি সম্পাদক সহ ৭ টি পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে ছাতা প্রতীকে ২০৩ ভোট পেয়ে অধিবাস সানা সভাপতি নির্বাচিত হন। নিকটতম রণজিৎ কুমার মন্ডল চেয়ার প্রতীকে ৬৪ ভোট পান। সম্পাদক পদে দুই প্রার্থীর মধ্যে প্রজাপতি প্রতীকে ১৮৩ ভোট পেয়ে বিদ্যুৎ কুমার ঘোষ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম এসএম নজরুল ইসলাম মোমবাতি প্রতীকে ৮৩ ভোট পেয়েছেন। ৫ সদস্য পদে ৬ প্রার্থীর মধ্যে মোরগ প্রতীকে ২১১ ভোট পেয়ে সুকৃতি কুমার সরদার, ডাব প্রতীকে ২০৫ ভোট পেয়ে শ্যামল কান্তি বৈরাগী, হাতি প্রতীকে ১৮৩ ভোট পেয়ে প্রশান্ত রায়, মই প্রতীকে ১৭৭ ভোট পেয়ে নির্মল কুমার মন্ডল ও দেয়ালঘড়ি প্রতীকে ১৭২ ভোট পেয়ে পরিতোষ কুমার মন্ডল নির্বাচিত হয়েছেন। অপরদিকে সহ সভাপতি পদে প্রজিৎ কুমার মন্ডল এবং কোষাধ্যক্ষ পদে সুশান্ত সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন জেলা সমবায় অফিসের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ এবং সদস্য থাকবেন একই দপ্তরের সহকারী প্রশিক্ষক এমএ বারিক হেসেন ও সমিতির কোষাধ্যক্ষ দেবব্রত কুমার দেবু। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির।

আরো..