https://www.a1news24.com
,

পাইকগাছায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লোগো ব্যবহার, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানটির লোগো ব্যবহার করার দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং বিএসটিআইয়ের পরিদর্শক তারিকুল ইসলাম সুমনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—ভাগ্যকুল সুইটস, সাতক্ষীরা ঘোষ ডেইরি, নিউ মডার্ন বেকারি ও রিয়াদ ফুড প্রপার্টিজ। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটির লোগো ব্যবহারের বিষয়টি চিহ্নিত করা হয়। ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধ এবং পণ্যের মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনস্বার্থে পণ্যের মান নিয়ন্ত্রণ ও অনুমোদনবিহীন লোগোর ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরো..