কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুরের কাউনিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন।
এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, সদস্যসচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোছাব্বের হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।