স্টাফ রিপোটার,বাগেরহাট: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে সার্বভৌমত্ব র্যালি ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে র্যালি। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এটিএম আকরাম হোসেন তালিম, কেন্দ্রীয় বিএনপির র্নিবাহি কমিটির সদস্য ওহিদুজ্জামান দিপু ও শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সাবেক সভাপতি এমএ সালাম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ও শমসের আলী মোহন, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শায়েদ আলী রবি, সাধারন সম্পাদক ওবাইদুল ইসলাম জুয়েল, রামপাল থানা বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম তুহিন,বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, ময়েন হোসাইন,শরীফ মোস্তফা জামান লিটু,মহিতুজ্জামান দুলাল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, কৃষকদলের সভাপতি আসাউজ্জামান জুয়েল, জাসাস সভাপতি মো:কামরুজ্জামান ,সাধারন সম্পাদক র্নাগিস আক্তার লুনা, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদক র্নাগিস আক্তার ইভা, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুলসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয় । পরে আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের ঐতিহাসিক তাৎপর্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা থেকে ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতাকর্মীরা।