https://www.a1news24.com
,

পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার উদ্যোগে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” স্লোগানকে সামনে রেখে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর বন্দরবাজারস্থ পৌর বিপণী কেন্দ্র মার্কেটের সামনে পূবালী ব্যাংক পিএলসি, বন্দরবাজার শাখা সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী এই বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ম্যানেজার (এসপিও) সুবীর কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিপনী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো: সিকান্দর আলী।

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিপনী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আহমেদুর রহমান মিনু, আলমগীর আলী সাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী কয়েছ আহমদ, তাছলিম আহমদ শুভ, পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্বাঞ্চলের এডিসি বিভাগের অফিসার সৈয়দ আহমদ মোহসি উদ্দিন, বন্দরবাজার শাখার জুনিয়র অফিসার দেবাশীষ রায়, ডেপুটি জুনিয়র অফিসার রাজীব ধর, জিয়াউর রহমান, আশীষ রায় প্রমূখ।

কার্যক্রমে ক্যাশলেস লেনদেন প্রসারের লক্ষ্যে বিভিন্ন সেবা প্রদান করা হয়। যার মধ্যে ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা সহজেই আধুনিক, নিরাপদ এবং ক্যাশলেস লেনদেন ব্যবস্থায় অভ্যস্ত হয়ে উঠবেন বলে আশা সংশ্লিষ্টদের।-বিজ্ঞপ্তি

আরো..