https://www.a1news24.com
,

১২ ঘন্টার মধ্যে অপহৃত ভিকটিম উদ্ধার, অপহরণ চক্রের তিন সদস্য গ্রেফতার

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-অভিযোগের ১২ ঘন্টার মধ্যে অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ মুক্তিপণ আদায় ও অপহরণ চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেন্সপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বিষিয়টি নিশ্চিত করেছেন।

অপহৃত ভিকটিম আরিফ হোসেন (৩৭) রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস কোম্পানীতেকর্মরত।গ্রেফতার অপহরণ ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্যরা হলো বরগুনার আমতলী উপজেলার পচা করালিয়া গ্রামের মৃত আলী আকনের ছেলে জাকির হোসেন (৩৫), পটুয়াখালী জেলা সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামের মৃত আবুল হাওলাদারের ছেলে হামিদুল (৩২) এবং একই উপজেলার নন্দিপাড়া গ্রামের জসিম কাজীর ছেলে রাজিব কাজী (২৮)। তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৩টি মোবাইল এবং ৯টি সিম কার্ডসহ জব্দ করা হয়।

এর আগে সোমবার (২ নভেম্বর) রাতে তাদেরকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার পেপসি গেইট (এমপি চেক পোস্টের) সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে।

কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে অপহৃত ভিকটিম আরিফ হোসেন তার কর্মরত প্রতিষ্ঠানের মাসিক সভায় যোগদানের উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার পথে শ্রীপুরের মাওনা চৌরাস্তা হতে আরিফ হোসেনকে প্রাইভেটকারযোগে (রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ-২৫-০৩৬৭) অপহরন করে। পরে অপহরনকারীরা সকাল সাড়ে ৮টার দিকে মুক্তিপণ ও চাঁদার জন্য ভিকটিমের স্ত্রী তানিয়া আক্তারের (৩০) মুঠোফোনে কল দেয়ে। তিনি বিষয়টি শ্রীপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। একইদিন বেলা সাড়ে ১১ টার দিকে এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে এসআরবি-১ এর একটি দল বিভিন্ন সোর্স ও গোপন সংবাদের মাধ্যমে রবিবার (১ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার পেপসি গেইট (এমপি চেক পোস্টের) সামনে থেকে অপহৃত ভিকটিম আরিফ হোসেনকে উদ্ধার করেন। এসময় মুক্তিপণ ও চাঁদাবাজ চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করে এবং ও অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ অন্যান্য জিনিস জব্দ করে। অপহৃত ভিকটিমের স্ত্রী তানিয়া আক্তার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় (মামলা নং-২/২৬) দায়ের করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে অপহরণ ও চাঁদাবাজ চক্রের সক্রিয় ৩ সদস্যকে গাজীপুর আদালাতে পাঠানো হলে বিচারক তাদেরকে জেলা হাজতে পাঠানো নির্দেশ দেয়।

আরো..