https://www.a1news24.com
,

৪ নভেম্বর থেকে ইরানে হামলার আশঙ্কা, উপসাগরীয় মিত্রদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিন, আগামী ৪ নভেম্বর থেকে ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে উপসাগরীয় মিত্র দেশগুলোকে সতর্ক করেছে ওয়াশিংটন।

তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এমএসনাউ এ তথ্য জানিয়েছে।কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য এই হামলা স্বল্পস্থায়ী হলেও তা অত্যন্ত তীব্র হতে পারে।তবে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে হামলা চালাতে নিজ নিজ ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে কয়েকটি উপসাগরীয় দেশ আপত্তি জানাতে পারে। এমন সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানে আর কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র।দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে নতুন করে হামলা না চালানোর কথা জানিয়েছেন।

সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমএসনাউকে বলেন, সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে তারা কোনো মন্তব্য করেন না। তবে ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন।

আরো..