https://www.a1news24.com
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৪

শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউপির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সুরঞ্জিত রায় তপন

সালেহ আহমদ (স’লিপক): বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন শাখার সভাপতি সুরঞ্জিত রায় তপন ইউনিয়ন অধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের কুঁড়িপাড়া ভৈরবথলী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, লাহারপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, জাম্বুরাছড়া চা বাগান দুর্গাপূজা মন্ডপ, ছিমাইলত সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ এবং লাহারপুর বিকাশ বৈদ্যের বাড়ী (ব্যক্তিগত দুর্গাপূজা মন্ডপ) সস্ত্রীক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি মন্ডপগুলোর বিভিন্ন খোঁজখবর নেন। পূজারী এবং আগত দর্শনার্থীদের যাতে কোনপ্রকার সমস্যা না হয় আয়োজক কমিটিকে সেদিকে নজর রাখার পরামর্শ দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরো..