https://www.a1news24.com
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৩

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই- ড. মো. মাহমুদুল হক

সালেহ আহমদ (স’লিপক): সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) ড. মো. মাহমুদুল হক বলেছেন, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি বলেন, আজকের এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণপ্রার্থীদের মনকে খুলে দেয়া। তিনি বিদ্যা এবং শিক্ষাকে আলাদা দু’টি বিষয় অবতারণা করে ব্যাপক প্রাণবন্ত আলোচনায় মানুষের জীবনের বিভিন্ন দিক চিত্রায়িত করে তুলে ধরেন। তিনি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা, ফ্যামিলি কার্ড কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে সমাজসেবা অধিদপ্তর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাগবাড়ি সিলেট এর উদ্যোগে প্রশিক্ষণ কোর্স সমূহের কারিকুলাম অনুযায়ী মডিউল ম্যানুয়াল এবং সেশন ডিজাইনের মান উন্নয়ন কার্যক্রম বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) ড. মো. মাহমুদুল হক এসব কথা বলেন।

সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা অধিদপ্তর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাগবাড়ি সিলেট এর অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনার সেমিনারে মূল প্রবন্ধের উপর বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমি সিলেট এর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া।

সেমিনারে সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে আজাদ ভূঁইয়া, দুর্নীতি দমন কমিশন সিলেটের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের জেলা প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাস, জেলা আইসিটি অফিসার শামীম আহমদ, সিলেট টিটিসি এর ইন্সট্রাক্টর মাজেদ আহমদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সিলেটের উপ-মহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদার, সিএমএম কোর্ট সিলেটের প্রবেশন অফিসার মোঃ তমির হোসেন চৌধুরী, শহর সমাজসেবা কার্যালয় সিলেটের সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর আলম, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের প্রবাসক আব্দুল্লাহ আল জুবায়ের, সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর সিলেটের উপ-তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, ব্র্যাক লার্নিং সেন্টার পীরেরবাজার সিলেটের ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর মোঃ আরিফ প্রমুখ অংশগ্রহণ করেন।

আরো..