https://www.a1news24.com
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৯

শ্রীপুরে স্বামীকে বেঁধে পোশাক শ্রমিক স্ত্রীকে গণধর্ষণ, মামলা দায়ের

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের ঘরে বেঁধে রেখে পোশাক শ্রমিক স্ত্রীকে (২০) গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুই আসামী করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছে। নির্যাতিত পোশাক কর্মীকে পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নির্যাতিত নারী পোশাক শ্রমিক শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

নির্যাতিত পোশাক শ্রমিক তার স্বামীর সাথে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হানু মার্কেট এলাকায় ভাড়া থেকে স্থানীয় ডিবিএল গ্রুপের একটি পোশাক শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন।

আসামীরা হলো সিলেট জেলার কোতোয়ালী থানার মাজারখানা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক (৩২) এবং শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে নয়ন (১৯)। ফারুক গাজীপুর ইউনিয়নের ধনুয়া দক্ষিণ পাড়া এলাকার আক্তার হোসেন দোলনের বাড়ির ভাড়াটিয়া। এ মামলায় অজ্ঞাত আরো দুইজনকে আসামী করা হয়েছে।

নির্যাতিত পোশাক শ্রমকি মামলার এজাহেরে উল্লেখ করেন, গত ছয় মাস ধরে তারা স্থানীয় হারুন অর রশিদের বাসায় ভাড়া থাকেন। সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত নেন এবং বাড়ির মালিককে তিন মাসের অগ্রিম ভাড়া পরিশোধ করে মালামাল সরানোর কাজ শুরু করেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যার দিকে আসামী ফারুক ও নয়ন বাসায় এসে তার স্বামীকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যার পর তার স্বামী বাসায় ফিরে আসেন। এদিন রাত ৯টার দিকে ফারুক ও নয়নের সঙ্গে তাদের দুই সহযোগী অজ্ঞাত আরও দুজন তাদের ঘরে প্রবেশ করেন। একপর্যায়ে তারা চারজন ওই নারীর স্বামীকে মারধর করে পাশের কক্ষে আটকে রাখেন। পরে নয়ন পোশাক শ্রমিকের ভাড়া বাসার পাশে পরিত্যক্ত টিনসেড বাড়ির একটি কক্ষে টেনে হিঁচড়ে নিয়ে যায়। সেখানে কক্ষের ভেতর ধস্তাধস্তি শুরু করলে নারী চিৎকার করলে তার মুখ চেপে ধরে রাখে। এক পর্যায়ে ঘরের মেঝেতে ফেলে নয়ন ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পড়নের কাপড় খুলে বিবস্ত্র করে ধর্ষণ করে। এরপর ফারুকও তাকে জোর করে ধর্ষণে করে। এসময় বাহিরে পাহাড়ায় থাকা তাদের সহযোগী অজ্ঞাত দুই যুবক ঘরে প্রবেশ করে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পোশাক শ্রমিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পরও অভিযুক্তরা বাড়ির আশপাশে অবস্থান করায় নির্যাতিত নারী ভয়ে থানায় যেতে সাহস করেননি। পরে স্বজনদের খবর দিলে তারা এসে নারীকে নিয়ে থানায় যেতে সহযোগিতা করেন এবং মামলা দায়ের করেন।

নির্যাতিত পোশাক কর্মীর স্বামী বলেন, আসামিরা তাকে পাশের কক্ষে আটকে রাখে এবং তাকে বলেন তার স্ত্রী টাকা আনতে গেছে বলে জানায়। আসামিরা একেকবার একেকজন এসে তাকে মারধর করেন। পরে আসামিরা চলে গেলে ঘরে গিয়ে স্ত্রীর কাছ থেকে তার ওপর নির্যাতনের বিষয়টি শুনেন। এ ঘটনার বিচার চাইতে বের হওয়ার চেষ্টা করলে আসামিরা তাকে ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে বের হতে না পেরে পরে স্বজনের সহযোগিতায় থানায় এসে মামলা দায়ের করে তার স্ত্রী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনা জানার পরপরই রাতেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে এলাকায় অভিযান চালিয়েছে। পোশাক শ্রমিক নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো..