https://www.a1news24.com
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৭

কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে দুর্গাপূজা, থাকছে চার স্তরের নিরাপত্তা

দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ম-পে ম-পে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরির মাটির কাজ শেষ করে এখন রং-তুলির আঁচড়ে দেবী দুর্গাকে অপরূপ সাজে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পূজার দিন ঘনিয়ে আসায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা রং করা ও সাজসজ্জার কাজ। এ বছর উপজেলার ৭৫টি পূজাম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘœ করতে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, অধিকাংশ প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। এখন চলছে রং করা, অলংকার পরানো ও প্রতিমার সৌন্দর্যবর্ধনের কাজ। পাশাপাশি ম-পে ম-পে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেট ও প্যান্ডেল। চলছে আলোকসজ্জা ও সাজসজ্জার প্রস্তুতি। অন্যদিকে, দুর্গাপূজাকে সামনে রেখে হাটবাজারগুলোতে চলছে কেনাকাটা। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে ৫দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

প্রতিমা তৈরির কারিগররা জানান, অধিকাংশ প্রতিমার মাটির কাজ শেষ। এখন রং করা, অলংকার পরানো ও সাজসজ্জার কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হচ্ছে তাঁদের। তবে কাজের তুলনায় কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পাওয়ায় অনেক কারিগর হতাশ। বাপ-দাদার পেশা হওয়ায় নানা প্রতিকূলতার মধ্যেও তাঁরা এ কাজ ধরে রেখেছেন।

নিলাম খরিদা সদরা সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক শ্রী রজত চন্দ্র রায় বলেন, তাঁদের মন্দিরে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্বিঘেœ পূজা উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বলেন, কাউনিয়ায় দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ বাদল কুমার ম-ল বলেন, পৌরসভাসহ উপজেলায় ৭৫টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৮টি সাধারণ, ২১টি গুরুত্বপূর্ণ ও ২১টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৫টি মেট্রোপলিটন এলাকায়। পূজাকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে কাউনিয়ায় আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো..