আন্তর্জাতিক লায়ন্স সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স শিশু হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ
আন্তর্জাতিক লায়ন্স সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেটের উদ্যোগে লায়ন্স শিশু হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করছেন লায়ন্স ইন্টারন্যাশনাল এর জিএটি এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম ও লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫বি১, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ডাঃ খন্দকার মাযহারুল আনোয়ার এমজেএফ।এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবা, জেলা গভর্নর এর বিল বোর্ড উন্মোচন করা হয়। গতকাল শনিবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট লায়ন নুর আহমদ, লায়ন্স ক্লাব অব সিলেট’র সাবেক প্রেসিডেন্ট লায়ন ডা: মোস্তফা শাহজামান চোধুরী বাহার, লায়ন্স ক্লাব অব সিলেটের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন ফজলুল বাছিত, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন হুমায়ুন আহমেদ, ট্রেজারার লায়ন হুমায়ুন কবির, লিও ক্লাব এডভাইজার লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ প্রমুখ। -বিজ্ঞপ্তি