https://www.a1news24.com
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৯

তালার শাহাজাতপুর ইউসুফগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: তালার খেশরায় শাহাজাতপুর ইউসুফগঞ্জ বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগষ্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত শাহাজাতপুর ইউসুফ স্মৃতি সংঘের কার্যালয়ে বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা হয়। এতে চেয়ার প্রতীক নিয়ে পল্লী চিকিৎসক মো. শফিকুল ইসলাম বুলবুল সভাপতি পদে জয়লাভ করে। এছাড়া সমাজকল্যাণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (মাছ) এবং ক্রীড়া সম্পাদক পদে মো. সুমন গাজী (ফুটবল) প্রতীকে জয়লাভ করে।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জি.এম শাহাদাত হোসেন, ​কোষাধ্যক্ষ মীর আজগর আলী,​সাংগঠনিক সম্পাদক মীর শাহিন, ​প্রচার সম্পাদক মো. সোহেল রানা, ​দপ্তর সম্পাদক মো. হাসান মোড়ল,​কার্যকরী সদস্য মো. আতিজুর রহমান শেখ এবং আমজাদ মোড়লকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

নিবার্চন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে ​সহ-সভাপতি (৩টি), ​সহ-সাধারণ সম্পাদক, ​সহ-ক্রীড়া সম্পাদক, ​সমবায় সম্পাদক, ​সাহিত্য সম্পাদক এবং কার্যকরী সদস্যের ৪টির মধ্যে ২টি পদে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি।

প্রধান নির্বাচন কমিশনার মো. আ: হক মোড়ল বলেন, ১৫০ জন ভোটারের মধ্যে ১৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনিটরিং এ সারাদিন শান্তিপূর্ণভাবে ভোগ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে কিছু কিছু পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়লাভ করেছে। বাকি শূন্যপদগুলো নির্বাচিত কমিটি পূরণ করে নিবে বলে জানান তিনি।

আরো..