Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
শ্রীপুরে আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

শ্রীপুরে আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর): কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহ্ফুজ সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে কয়েক শতাধিক কর্মী ও সমর্থকরা অংশ নেন।

মিছিলটি জৈনাবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় নেতা-কর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ সরকার বলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপির নির্দেশনায় আওয়ামী লীগের যেকোনো ধরনের অপরাধ, নৈরাজ্য ও বিশৃঙ্খলা মোকাবিলায় ছাত্রদল প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তার ওপর আঘাত এলে ছাত্রদলের নেতা-কর্মীরা জনগণের পাশে থেকে তা প্রতিহত করবে।

মাহফুজ সরকার আরও বলেন, কেউ রাজনৈতিক কর্মসূচির নামে সড়কে বিশৃঙ্খলা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। তবে আমাদের নেতা-কর্মীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে মাঠে থাকতে হবে।

সমাবেশ থেকে আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা মোকাবিলায় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শ্রীপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

আরো..