https://www.a1news24.com
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৯

১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

নিজস্ব প্রতিবেদক: ফের বাড়ানো হলো এলপিজির দাম। এবার তরলীকৃত এই পেট্রোলিয়াম গ্যাসের দাম এক লাফে বেড়েছে ২৫২ টাকা। অর্থাৎ, এখন থেকে ১২ কেজির এলপিজি কিনতে হলে গুনতে হবে ১৮৩৭ টাকা।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দাম নির্ধারণ করেছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

তবে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বাজারে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। খুচরা পর্যায়ে অনেক ক্ষেত্রে ১২ কেজির সিলিন্ডার ২৫০০ টাকার কাছাকাছি দামে বিক্রি হয়েছে।

নতুন করে দাম বাড়ায় এলপিজি ব্যবহারকারী পরিবারগুলোর পাশাপাশি পরিবহন ও বিভিন্ন ব্যবসা খাতেও ব্যয়ের চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরো..