https://www.a1news24.com
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১১

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) সকালে মাদরাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সভাপতি লায়ন চন্দন সাহা, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন কাজী আব্দুল মুকিত, ক্লাবের সেক্রেটারী লায়ন জুমা আহমেদ, ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, সাবেক সেক্রেটারী লায়ন পার্থ দাস রায়, সাবেক ট্রেজারার লায়ন সাহেদা ইয়াসমিন সুইটি এবং ক্লাব সদস্য লায়ন আফছার উদ্দিন আহমদ, মাদরাসার মুহতামীম মুফতি তাফাজ্জুল হক, শিক্ষা সচিব মাওলানা মঈনুদ্দিন এবং শিক্ষক মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, মাদরাসা শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো লায়ন্স ক্লাবের একটি নিয়মিত সামাজিক দায়িত্ব। মানবিক এ কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। মাদরাসা কর্তৃপক্ষও ক্লাবের এই সুমহান ও জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানান এবং আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।-বিজ্ঞপ্তি

আরো..