https://www.a1news24.com
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৪

রংপুরে প্রতারণা মামলায় দিনাজপুরের হাকিমপুরের যুবক পলাশ গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকায় প্রতারণার প্রস্তুতি নেওয়ার সময় অটোরিকশা বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় পলাশ হোসেন (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ।

গেপ্রফতার পলাশ হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে। হারাগাছ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট ২০২৬ হারাগাছ পৌর শহরের সারাই পশ্চিম পোদ্দারপাড়ার বাসিন্দা মায়া বেগমের ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় চালানোর জন্য নিয়ে যান তার পপ্রতিবেশী চালক নিরব। অভিযোগ রয়েছে, পরে নিরব ও তার সহযোগীরা প্রতারণার আশপ্রয় নিয়ে অটোরিকশাটি অন্যত্র বিক্রি করে এর টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ভুক্তভোগী মায়া বেগম গত ১৪ আগস্ট ২০২৬ চালক নিরবসহ অজ্ঞাত কয়েকজনের বিররুদ্ধে থানায় মামলা করেন।

এসআই আনোয়ার হোসেন জানান, মামলাটির তদন্তে পলাশ হোসেনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে পুলিশ জানতে পারে, পলাশ হাকিমপুর থেকে বৃহস্পতিবার রাতে হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকায় এসে ফের প্রতারণার কৌশল করছিলেন। এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তবে গ্রেফতার পলাশ হোসেন বলেন, কী কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে, তা তিনি কিছুই জানেন না।

আরো..