ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি:‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তারা বিভিন্ন সেক্টরের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনীয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক কল্যাণ ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল হাসান বাদল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ড. জিয়াউল হক এবং পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।সম্মেলনে বিভিন্ন সেক্টরের প্রায় চার শতাধিক শ্রমিক নেতা ও প্রতিনিধিসহ নেতাকর্মী অংশগ্রহণ করেন।