https://www.a1news24.com
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৮

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পিরোজপুরের কাউখালীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ বাজার এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার উপস্থিত ছিলেন। এ সময় দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরো..