https://www.a1news24.com
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৮

ছাত্র জমিয়ত এয়ারপোর্ট থানা শাখার সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট এয়ারপোর্ট থানা শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেটের সুলেমান হলে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন শাখার ভারপ্রাপ্ত সভাপতি খুবাইব বিন জামিল। সাধারণ সম্পাদক আহনাফ আহমদ ও সাংগঠনিক সম্পাদক তালহা খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদুল হক উমাম। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, ইসলামের প্রতিটি বিধান মানবকল্যাণের জন্য নির্ধারিত। ব্যক্তি ও সমাজজীবনে রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করা হলে শান্তি, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব।

সভাপতির বক্তব্যে খুবাইব বিন জামিল বলেন, ইসলামের বিধান ও রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি সাহাবায়ে কেরামের জীবন অধ্যয়ন করতে হবে। সুন্নাহর যথাযথ অনুশীলনের মাধ্যমে সমাজ থেকে জুলুম, অবিচার ও বৈষম্য দূর করে শান্তি ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব। কনফারেন্সে ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল, নেতাকর্মী ও মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

আরো..