তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা সরকারি কলেজ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগরের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আল হাসান, ছাত্রনেতা আতিক আশহাব সৌরভ, সাইফুল ইসলাম, তামিম ইসলাম, তাহিম ইসলাম, রাব্বি সহ ছাত্রদলের আরও অনেকে।
এ সময় তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগর ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক শিক্ষার্থী ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।