পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল সরদারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রোববার দুপুরে পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুবেল সরদার বিগত দিনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসছিলেন। এ বিষয়ে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি সতর্কবার্তায় কর্ণপাত করেননি। ফলে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে নেতাকর্মীদের আরও সতর্ক থাকতে হবে।