https://www.a1news24.com
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৩

সরকারের ৬ মাস চরম ব্যর্থতার গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট জনগণকে অতিষ্ঠ করে তুলেছে: আবদুল কাইয়ুম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, সরকারের ৬ মাস চরম ব্যর্থতার। জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন-ধর্ষণ মারাত্মক আকার ধরণ করেছে। অপরদিকে কুরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করবে না বলে পবিত্র কুরআনে যা আল্লাহপাক সম্পত্তি সংক্রান্ত বিষয় স্পষ্ট করে দিয়েছেন, তার বিরুদ্ধে গিয়ে বিদেশী প্রভুদের খুশি করতে হেবা আইন ২০২৬ নামে আইন পাশ করে ৯২ ভাগ মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। এ আইন বাতিল করতেই হবে। আইনমন্ত্রী বলছেন এ আইন বাতিলের সুগোগ নেই। আর আমরাও বলছি এই আইন বাতিল করতেই হবে। অন্যথায় সর্বত্র প্রতিবাদের আগুন জ্বলে উঠবে। যার পরিণতি হবে সরকারের পদত্যাগ। কাজেই সাধু সাবধান। সময় থাকতে হুশিয়ার।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার বাঙ্গরা উপজেলা নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠানও শপথপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের বাঙ্গরা উপজেলা শাখা সভাপতি মুফতি দেলাওয়ার আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা ফয়সাল মাহমুদের সঞ্চালনায় উপজেলার চাপিতলার একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ আবু সালেহ, হাফেজ সাব্বির আহমদ শাহীন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি উপজেলার ১১ সদস্য উপদেষ্টা ও ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন এবং নির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, দায়িত্বশীলদেরকে ইসলামের আদর্শের আলোকে যুগ-চাহিদা অনুযায়ী নিজকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে অনুপম চরিত্রের অধিকারী হতে হবে। লেনদেন, মুআমালাত, মুআশারাত পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সকালে এক বিকেলে আরেক এ ধরনের দুমুখি আচরণ পরিহার করতে হবে। সর্বদা অন্তরে আল্লাহর ভয় জাগরুক রাখলে কোন প্রকার মিথ্যা ও পরশ্রীকাতরতা দায়িত্বশীলদেরকে গ্রাস করতে পারে না। তিনি বলেন, আগামীতে ইসলামের আলোকে একটি আদর্শিক দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে উপজেলার প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।

কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলগণ হলেন, সভাপতি মুফতি দেলাওয়ার আমীন, সহ-সভাপতি মাস্টার আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম যিয়াদ, সেক্রেটারী হাফেজ মাওলানা ফয়সাল মাহমুদ, জয়েণ্ট সেক্রেটারী রেজাউল করীম সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সাফায়েত হোসাইন, প্রচার সমস্পাদক নাসির উদ্দিন, দফতর সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, অর্থও প্রকাশনা সম্পাদক মাস্টার মকবুল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা রবিউল্লাহ সাদী, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক হাফেজ এমদাদল হক, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মুকুল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মু. সাইফুল ইসলাম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক রুহুল আমিন, সদস্য ডা. শাকিল আহমদ, আরিফুল ইসলাম ও মো. রমজান হোসেন। উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টাগণ হলেন, সৈয়দ আবু সালেহ, হাফেজ সাব্বির আহমদ শাহীন মোল্লা, মুফতী মানসুরুল হক, মাওলানা আব্দুল্লাহ কুয়েত প্রবাসী, মাওলানা আবু মুছা, ডা. বাহারুল ইসলাম, মো. মনির হোসেন মেম্বার, আলহাজ্ব সাদেকুর রহমান (অব. দারোগা)।

আরো..