জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর শাহপরান থানার আওতাধীন ৩৩ ও ৩৪ং ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ এশা খাদিমপাড়াস্থ বিআইডিসির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩৩ নম্বর ওয়ার্ড জমিয়তের দায়িত্বশীল কারী আব্দুছ ছবুর চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে দায়িত্বশীলদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে।সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। দায়িত্বশীলতা একটি আমানত,তাই নবগঠিত কমিটির দায়িত্বশীলদের আমানতদারিতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন শাহপরান থানা জমিয়তের সদস্য সচিব মাওলানা হাসান আহমদ, মাওলানা বিলাল আহমদ, মুফতি মাওলানা মর্তুজা হোসাইন কাসেমি, মাওলানা নুরুল আমিন, মাওলানা ইমামুদ্দিন, মো. আব্দুল মমিন, সিদ্দিকুর রহমান, ফয়সল আহমদ প্রমুখ।সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তি।