https://www.a1news24.com
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৪

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী ‘কাইল্লা মিঠু’ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় মিঠু ওরফে ‘কাইল্লা মিঠু’ নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তার মিঠু মিজমিজি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত। স্থানীয়দের কাছে তিনি ‘কাইল্লা মিঠু’ নামে পরিচিত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন ঘটনার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় তার নাম রয়েছে। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।

শনিবার সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। পরে মামলার নিয়ম অনুযায়ী তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে মিঠুর গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। তার বিরুদ্ধে মামলায় কী কী অভিযোগ রয়েছে এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরো..