দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে ৮৫৫ জনকে শনাক্ত করা হয়েছে।এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ১২ জনের সন্দেহজনক হাম শনাক্ত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। চলমান হাম পরিস্থিতিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর।